ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ২৯, ২০২৬, ০৮:৫৫ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

সোমবার নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। অভিযানে ঝালকাঠি নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জালের ব্যবহার নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জালে রেণু ও পোনা মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ায় মাছের উৎপাদন ব্যাহত হয় এবং নদীর পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি জেলেদের আইন মেনে এবং নিষিদ্ধ জাল ব্যবহার না করে মাছ আহরণের আহ্বান জানান।

জেএইচআর

Link copied!