ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেনীতে কিস্তির টাকা জোগাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২৯, ২০২৬, ০৯:০০ পিএম

ফেনীতে কিস্তির টাকা জোগাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ১

ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে কুয়েতপ্রবাসীর স্ত্রী বিবি কুলসুম আক্তার কাজল (৩৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। র‍্যাবের দাবি, একটি এনজিওর ১৫ হাজার টাকার ঋণের কিস্তির চাপ থেকে মুক্তির লক্ষ্যে টাকার ব্যবস্থা করতেই তিনি মুখোশ পরে রাতে ওই ঘরে ঢুকেছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাজলকে হত্যা করে পালিয়ে যান।

সোমবার দুপুরে ফেনীর র‍্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর র‍্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ গতকাল রবিবার রাত থেকে আজ সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে প্রধান সন্দেহভাজন মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর মুখে ও হাতে নখ-কামড়ের দাগ দেখে তাঁকে সন্দেহ করা হয়েছিল।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, একটি এনজিও থেকে তিনি ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণের মাসিক কিস্তি পরিশোধ করতে না পেরে আর্থিক সংকটে পড়েন। টাকার উদ্দেশ্যে মুখ বেঁধে সেদিন ভোররাত ৪টার দিকে চালের টিন কেটে কুলসুম আক্তার কাজলের ঘরে প্রবেশ করেন তিনি।

একপর্যায়ে কাজলকে হাত-পা ও মুখ বেঁধে, মাথা ধরে ঘরের মেঝেতে আঘাত করে হত্যা করা হয়। এ সময় কাজলের সঙ্গে থাকা আড়াই বছরের ছেলে নাহিমের কোনো ক্ষতি করা হয়নি। সেদিন ফজরের নামাজের সময় প্রতিবেশীরা কুলসুমা আক্তার কাজলের গোঙানির শব্দ শুনে বাড়িতে জড়ো হতে শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা-তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে স্থানীয়দের ডাকেন। পরে কয়েকজন ছাদে উঠে টিন কাটা দেখতে পান এবং ঘরে ঢুকে কাজলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় গত রবিবার নিহতের বাবা আবদুর রশীদ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

জেএইচআর

Link copied!