ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডিসি নায়িরুজ্জামান

অর্থের অভাবে কোন দুস্থ শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:৩৬ পিএম

অর্থের অভাবে কোন দুস্থ শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, “বর্তমান সময়ে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ যাতে না হয় আমরা যথাসাধ্য সহায়তা করছি। নীলফামারীর কোনো শিক্ষার্থী যেন আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ না হয়। এরূপ শিক্ষার্থী আমাদের কাছে আবেদন করলে আমরা তাদের সহায়তা করব।”

ডিসি নায়িরুজ্জামান আরও বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে না। যেমন মেরুদণ্ডহীন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।”

বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ প্রশাসনিক হলরুমে এক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ এর সহযোগিতায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে পরিবেশবান্ধব গাছ উপহার হিসেবে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 ডিসি নায়িরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে। তোমরা যারা আজকের শিক্ষার্থী, আগামী দিনের ভবিষ্যৎ। নিজের দক্ষতায় পড়ালেখা করতে হবে। শিক্ষার্থীরা মাদকের থেকে দূরে থাকবে এবং মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আমরা চাই নীলফামারীর শিক্ষার্থীরা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠুক এবং জেলাকে আলোকিত করুক। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সবদিক থেকে এগিয়ে থাকতে হবে। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে থাকা এবং সুন্দর দেশ গড়তে ভূমিকা রাখা তোমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান ইসলাম, সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক।

ইএইচ

Link copied!