মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:১৬ পিএম
ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ২০ হাজার ৭৮৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোটার ছিল ১২ লাখ ৩৯ হাজার ৯৩৫ জন। গত নির্বাচনের চেয়ে বর্তমানে ৮০ হাজার ৮৪৮ জন ভোটার বেড়েছে।
রোববার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। সেক্ষেত্রে ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলাইয়া) সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৮৭০ জন।
এর মধ্যে ছাগলনাইয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৩৩৩ জন, ফুলগাজীতে ১ লাখ ১১ হাজার ৪৩৫ জন এবং পরশুরামে ৯৪ হাজার ১০২ জন।
ফেনী-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২৩৫ জন। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভ‚ঞা) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৬৭৮ জন।
এরমধ্যে দাগনভূঞাতে ২ লাখ ৪৮ হাজার ৪৯৩ জন এবং সোনাগাজীতে ২ লাখ ৫৫ হাজার ১৮৫ জন।
জেলায় ১৮ থেকে ৩৭ বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৬ লাখ। যারা আগামী সংসদ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জেলার ছয়টি উপজেলায় ১৭ হাজার ৪৬৮ জন মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। ভোটার স্থানান্তর হয়েছে ৪ হাজার ৪২৩ জন।
ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম আমার সংবাদকে জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। এ ভোটার সংখ্যা আরও বাড়বে।
সর্বশেষ তালিকায় যতজন ভোটার থাকবে তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।
জেএইচআর