ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সিএনজি চালকের কঙ্কাল উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:৫৪ পিএম

সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সিএনজি চালকের কঙ্কাল উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সাহাব উদ্দিন (৫৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর তিনটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুরপাড় এলাকার পাহাড়ের ভেতর থেকে কঙ্কালকটি উদ্ধার করা হয়। নিহত সাহাব উদ্দিন একই ইউনিয়নের হরিধনপাড়া গ্রামের আবুল বশরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ভোর ৫টার দিকে সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো খোঁজ মেলেনি। পরে ২ আগস্ট স্ত্রী রোকসানা বেগম সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাহাব উদ্দিনের ভাই কামাল উদ্দিন জানান, রোববার দুপুরে তিনি জমি মাপার জন্য মগপুকুরপাড়ের পাহাড়ে গেলে একটি কঙ্কাল দেখতে পান। পড়নের কাপড় দেখে তিনি সেটিকে তার ভাইয়ের বলে শনাক্ত করেন। কঙ্কালের পাশে একটি বিষের বোতলও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই সাহাব উদ্দিন বিষপান করে আত্মহত্যা করেছিলেন। নিখোঁজের এক মাস ১০ দিন পর তার কঙ্কালটি উদ্ধার হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে কংকাল উদ্ধার করা হয়েছে। কামাল উদ্দিন কংকালটি তার ভাই সাহাব উদ্দিনের বলে শনাক্ত করেছেন। কঙ্কালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ইএইচ

Link copied!