ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:২৮ পিএম

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

সোমবার সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাসন সড়ক এলাকায় কলম্বিয়া মোড়ে মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। সেপ্টেম্বর মাস চললেও আমরা আগস্ট মাসের বেতনও পাইনি। বাসাবাড়ির মালিক এবং বাচ্চাদের স্কুলের বেতন ও প্রাইভেট টিচারদের বকেয়া বেতন দিই-দিচ্ছি বলে তাদের কাছে সময় নিয়েছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে বেতন না দেওয়ায় আমরাও তাদেরকে বেতন দিতে পারছি না। এতে করে সবার সঙ্গে প্রায়ই বেতন নিয়ে ঝগড়া হচ্ছে। দোকানের বকেয়া থাকায় তারা আমাদের দৈনন্দিন বাজার দিতে অনীহা জানাচ্ছে এবং বাড়িওয়ালারা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। পাওনাদারদেরকে কারখানা কর্তৃপক্ষের এসব টালবাহানা বোঝানো যাচ্ছে না।’

তারা আরও বলেন, ‘কারখানার মালিকপক্ষ শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আট দিন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।পরে শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত দুই দিন আবারও সাধারণ ছুটি ঘোষণা করে। সোমবার সকালে কারখানায় এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য কাজে যোগদান না করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।’

গাজীপুর শিল্পপুলিশ (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে শিল্পপুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

এসব বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!