ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেনীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:১৮ পিএম

ফেনীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অভিযানে প্রথমে যাত্রীবেশে ছিনতাইয়ে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ফেনী সদর উপজেলার উত্তর চাড়িপুর এলাকার এমদাদুল ইসলাম পাভেল (২১), চৌদ্দগ্রাম উপজেলার মনোহর আলী মনা (২১) ও লক্ষ্মীপুরের কমলনগরের মো. রাশেদ (১৯)।

পরে তাদের দেওয়া তথ্য মতে ফেনী সদর উপজেলার ইলাশপুরের ইয়াছিন মানিক ওরফে বোমা মানিক (৪০), নোয়াখালীর সুধারামপুরের নুরুল আমিন শুকুর (২৮) ও ফেনী সদর উপজেলার দেবীপুরের এনামুল হককে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র আরও জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শহরের শহিদ শহিদুল্লা সড়কের হোটেল ডিলাক্সের সামনে থেকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী রিকশায় ওঠেন। মহিপাল যাওয়ার কথা বলে তারা ভাড়া ঠিক করেন। 

এরপর ফতেপুর ফ্লাইওভারের নিচে গিয়ে চালককে ছুরিকাঘাত করে তারা অটোরিকশাটি নিয়ে যায়।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। 

এ ঘটনায় শনিবার ভুক্তভোগী চালক মো. শাহিদ ফেনী মডেল থানায় একটি মামলা করার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছিনতাইয়ের পর অটোরিকশাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করা হয়। পরে মানিক ও শুকুর মিলে রিকশার একটি অংশ বাথানিয়া মসজিদের পুকুরে ফেলে রেখে চাকা ও ব্যাটারি আলাদা করে বিক্রি করে। 

এ সময় অটোরিকশার তিন খণ্ড, তিনটি চাকা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জেএইচআর

Link copied!