আল-আমিন, নীলফামারী
সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৫:৫৯ পিএম
নীলফামারী জেলা কারাগার থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত বন্দী রোকসানাকে পুনর্বাসনের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
সোমবার নীলফামারী জেলা কারাগার চত্বরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদপ্তর, নীলফামারী জেলা কারাগরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিপ্রাপ্ত রোকসানার হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম, সমাজসেবা বিভাগের প্রোবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।
এ কার্যক্রমের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত নারীকে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সমাজে পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।
ইএইচ