ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পূবাইলে সমকামিতার ঘটনায় ৫ যুবক আটক

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:০৫ পিএম

পূবাইলে সমকামিতার ঘটনায় ৫ যুবক আটক

গাজীপুরের পূবাইল থানার পুলিশ করমতলা এলাকায় সমকামিতার ঘটনায় পাঁচ যুবককে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে পরিচয় হওয়া ওই পাঁচ যুবক করমতলা এলাকার আহসান হাবীব রুবেলের ভাড়া বাসায় একত্রিত হন। 

শুক্রবার রাত আনুমানিক একটার দিকে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়রা সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে আটক যুবকরা সমকামিতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করেন। উত্তেজিত স্থানীয়রা তাদের মারধর করে আটক রাখেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় পাঁচজনকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন— মো. মশিউর রহমান (১৯),  মো. আমিনুল ইসলাম (২৫), মো. নাজমুল ইসলাম (১৯), গোলাম রাব্বি (১৮), আরাফাত সিকদার (১৯)।

পুলিশ জানায়, তাদের মধ্যে কয়েকজন ঢাকার শাহজাদপুর সুবাস্ত মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

থানায় লিখিত অভিযোগ না থাকলেও পুলিশ ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় তাদের গ্রেফতারপূর্বক শনিবার আদালতে প্রেরণ করেছে।

পূবাইল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রাথমিক চিকিৎসা শেষে আটককৃতদের থানায় আনা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।”

ইএইচ

Link copied!