ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জরিমানা ও কারাদণ্ড

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:৩৭ পিএম

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জরিমানা ও কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় মফিজুল ইসলাম মোল্লা (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নীলফা গ্রামের রোকন উদ্দিন মোল্লার ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই ছবির উদ্দিন শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকসেবীকে হাতেনাতে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার আটক মফিজুল ইসলামকে ৫০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ওসি মো. জাহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ইএইচ

Link copied!