ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে পৃথক অভিযান: ৯ নারীপুরুষ আটক

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:০৫ পিএম

সিলেটে পৃথক অভিযান: ৯ নারীপুরুষ আটক

সিলেট নগরীর আম্বরখানা ও লালদিঘীরপাড়ে পৃথক অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ৯ নারীপুরুষকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আম্বরখানাস্থ হোটেল আলী বাবা ও হোটেল শেরাটন থেকে ২ পুরুষ ও ৩ নারীকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন— রাকিবুল ইসলাম (১৯), মো. শহীদ আহমদ (২১), সুলতান (২২), মোছা. ডালিয়া এবং মোছা. রুবিনা (২২)।

এদিকে, লালদিঘীরপাড়স্থ ভাই ভাই আবাসিক হোটেল থেকে ২ পুরুষ ও ১ নারী আটক করা হয়। 

তাদের মধ্যে রয়েছেন— রাজু আহম্মেদ (৩২), রুমান আহমেদ (২৭) এবং পারুল বেগম (বিলকিস) (৪৫)। 

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৭–৮ জন নারীপুরুষ হোটেলের গোপন দরজা দিয়ে পালিয়ে যায়।

ইএইচ

Link copied!