ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেট তামাবিল সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৪৯ পিএম

সিলেট তামাবিল সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের তামাবিল সীমান্তে ১৯ ও ৪৮ বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ করা হয়েছে।

শুক্রবার ও বৃহস্পতিবার তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার ও মিনাটিলা বিওপি এলাকায় মেজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী—ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াশ—সহ নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা ও চিনি জব্দ করা হয়। 

এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, ট্রাক এবং অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ডাম্পারও আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর সদস্যরা সীমান্ত ফাঁড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। তবে এই সময় কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি, তারা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন ফাঁড়ি থেকে ভারতীয় ৭টি মহিষ, ৬টি বাছুর ও ১টি গরু আটক করা হয়। এদের মূল্য প্রায় ১৪ লাখ টাকা ও ৫ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি জানায়।

তাছাড়া, কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ি হাপারমুখ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পান ২৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বাত্মক অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!