ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর, সাতক্ষীরা

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর, সাতক্ষীরা

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৪:৩৮ পিএম

শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার সকাল ১১টায় উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগান-উপস্থাপনায় মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ‘ইউএনও’র বদলি, মানি না মানবো না’, ‘আর কোনো দাবি নাই, রনী খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে’, ‘তুমি কে আমি কে, রনী খাতুন রনী খাতুন’ স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ১০ মাসে ইউএনও মোছা. রনী খাতুন শ্যামনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি সার্বক্ষণিক শ্যামনগরের সাধারণ জনগণের কল্যাণে কাজ করে আসছেন।
কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই বক্তারা শ্যামনগরের উন্নয়নে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে আরও কিছু সময় সাধারণ জনগণের সেবায় কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় বক্তব্য দেন শ্যামনগর উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ লাল্টু, রমজাননগর ইউনিয়নের রাশিদুল ইসলাম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজসেবক আব্দুর রাজ্জাক, যুবনেতা রুস্তম আলী, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন, ঈশ্বরীপুরের ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রনী খাতুনকে যশোরের ঝিকরগাছায় বদলি করা হয়।

ইএইচ

Link copied!