ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৫৪ পিএম

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— স্বামী রুবেল আহমেদ (৩৫), স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের মেয়ে জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি, তবে জানা গেছে তারা বগুড়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল থেকে তাদের ঘরের দরজা বন্ধ ছিল। বিকালে পাশের রুমের এক ভাড়াটিয়া জানালা দিয়ে একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, “নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

ইএইচ

Link copied!