ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদের হাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৪ পিএম

চাঁদের হাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

নীলফামারী সদরের চাঁদের হাট ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ এবং ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কলেজের আইসিটি ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসেন আল-হেলাল। 

এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, “২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সকল শিক্ষার্থীদের প্রতি আমার অবিরাম ভালোবাসা। দীর্ঘ ১০ বছরের অধ্যবসায়ের পর মাধ্যমিক শিক্ষা পেরিয়ে আজ প্রথম দিন উচ্চমাধ্যমিকে শুরু করছো। যে স্বপ্ন নিয়ে আজ কলেজে এসেছে, তা আমাদের আনন্দিত করেছে। তোমাদের যাত্রা শুভ হোক এবং দেশ ও জাতির কল্যাণে সত্যিকারের ফল বয়ে আনুক—এই প্রত্যাশা আমাদের।”

অধ্যক্ষ শিক্ষার্থীদের কলেজ ও উচ্চশিক্ষার বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শও দেন।

সভাপতির বক্তব্যে মো. হোসেন আল-হেলাল বলেন, “একাদশ শ্রেণী হলো ছাত্র-ছাত্রীদের স্বপ্নময় জায়গা। এই শ্রেণী উচ্চ শিক্ষার মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তাই সকলকে নিয়মিত কলেজে আসা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানাই।”

আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!