ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৩:৫২ পিএম

ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন আল আমিন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সভায় বক্তৃতা দেন। 

এছাড়া স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুস সোবাহানের সার্বিক সহযোগিতায় ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ম সুপারভাইজার ওবাইদুর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ, ভূরুঙ্গামারী থানার প্রতিনিধি এস আই নিজামুলসহ অন্যান্য অতিথিরাও উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় আসন্ন দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে সফল করার উদ্দেশ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অনলাইন টাইফয়েড নিবন্ধনে উৎসাহিত করার জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

ভূরুঙ্গামারী উপজেলায় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রায় ৬৪ হাজার শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। সভায় জানানো হয়, এই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!