ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে অ্যাকশনমুখী ডিসি সারোয়ার, দিলেন ১৫ দিনের আল্টিমেটাম

আতিকুর রহমান নগরী, সিলেট

আতিকুর রহমান নগরী, সিলেট

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৩০ পিএম

সিলেটে অ্যাকশনমুখী ডিসি সারোয়ার, দিলেন ১৫ দিনের আল্টিমেটাম

পাথরকান্ডের পর দেশজুড়ে আলোচনায় থাকা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম এখন ‘টক অব দ্যা সিটি’। তার কর্মতৎপরতায় প্রতিদিনই সিলেটবাসী মুগ্ধ হচ্ছেন। ডিসি দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি পাথরলুটেরাদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়ে নজর কাড়ছেন।

সম্প্রতি সিলেটের ঐতিহাসিক ক্বিন ব্রিজকে মাত্র কয়েক মিনিটের অভিযানে হকারমুক্ত করেছেন ডিসি। এর ফলে পদচারী সেতুটি জনযটমুক্ত হয়ে ওঠে এবং ঐতিহ্যের ব্রিজটি আগের চেহারায় ফিরে আসে।

কর্মযজ্ঞের ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনকালে ডিসি অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম দেন।

তার নির্দেশে, এই সময়ের মধ্যে নগরীতে লাইসেন্সবিহীন সব সিএনজি অটোরিকশা সরানো হবে। না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি মো. সারোয়ার আলম বলেন, “সিলেট নগরীতে বৈধভাবে চলাচলকারী সিএনজি অটোরিকশার সংখ্যা ১৯ হাজার, কিন্তু অবৈধ সিএনজির সংখ্যা তার চেয়েও বেশি। এদের নগরীর রাস্তায় চলাচলের অনুমতি নেই। আমরা ২২ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ সিএনজি অটোরিকশাগুলো শহরের বাইরে সরানোর নির্দেশ দিয়েছি। প্রয়োজনে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ডাম্পিং করা হবে।”

নগরজুড়ে সিএনজি অটোরিকশার অবৈধ পার্কিং প্রসঙ্গে ডিসি বলেন, “পর্যাপ্ত পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। কিন্তু অনেক চালক পার্কিং জায়গা ছেড়ে সড়কে গাড়ি রাখে, যা যানজট সৃষ্টি করে। এখন তাদের সতর্ক করা হচ্ছে। এরপরও যদি নিয়ম না মানে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসি আরও বলেন, “কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে গাড়ি পার্কিং না করে বাইরে পার্কিং করা মূলত অভ্যাসগত। আমরা তাদের বুঝিয়ে চেষ্টা করছি, কিন্তু কথা না শুনলে পরে আইনগত ব্যবস্থা নিতে হবে।”

ইএইচ

Link copied!