ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাতারগুল পরিদর্শনে আইন উপদেষ্টা, বললেন উন্নয়নে সহায়তার কথা

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:১০ পিএম

রাতারগুল পরিদর্শনে আইন উপদেষ্টা, বললেন উন্নয়নে সহায়তার কথা

দেশের বিখ্যাত সোয়াম্প ফরেস্ট, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল পরিদর্শন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।

বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা পরিদর্শন করেন। 

এ সময় সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলকে পর্যটনের জন্য উন্নত করা হলে স্থানীয়দের জীবনমানও বৃদ্ধি পাবে। সরকারের পক্ষ থেকে পর্যটন অবকাঠামো গড়ে তোলায় সবধরনের সহযোগিতা দেওয়া হবে।”

পরিদর্শনের সময় তিনি নৌকায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখেন। নৌকার মাঝিদের মুখে বিভিন্ন ধরনের গান শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

ইএইচ

Link copied!