ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:১৮ পিএম

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় চোরাচালানে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বাহিনীটি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ সীমান্ত ফাঁড়িতে বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী অভিযান চালানো হয়। 

এছাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ দল সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পেঁয়াজ, টমেটো, পান, ভারতীয় নাসির বিড়ি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ সম্ভব হয়েছে।”

অন্যদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু জব্দ করে। একই দিনে কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির বিজিবি সদস্যরা ২৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।”

সীমান্ত এলাকার স্থানীয়রা বলছেন, বিজিবির এ ধরনের অভিযান চোরাচালান রোধে সহায়ক হলেও পাচারকারীদের গ্রেপ্তার করতে না পারায় মূল চক্র এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

ইএইচ

Link copied!