ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথমবারের মতো কুমারী পূজা হবে সিলেটে 

সিলেট প্রতিনিধি 

সিলেট প্রতিনিধি 

সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:৩৯ পিএম

প্রথমবারের মতো কুমারী পূজা হবে সিলেটে 

সিলেটে এবার প্রথমবারের মতো শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দু ধর্মের ৫১ পিঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর রোববার মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস।

পরদিন ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হবে। পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়। ১ অক্টোবর মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভুজা’ পরিবেশিত হবে। ২ অক্টোবর বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।

এদিকে, আগামী ৬ অক্টোবর সোমবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

পূজানুষ্ঠান সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগণের সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।

জেএইচআর

Link copied!