ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: 

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:১২ পিএম

কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রেন হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার সময় ওই যুবক ক্রসিং সিগন্যালের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানান। পরে প্রায় তিন ঘণ্টা পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার (ওসি-তদন্ত) যোবায়ের আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয় এবং রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জেএইচআর
 

Link copied!