ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মজনু নিহত, ছেলে আহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৩:২০ পিএম

নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মজনু নিহত, ছেলে আহত

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মাছ ব্যবসায়ী মজনু প্রামানিক (৪০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাব্বি ইসলাম (১৫)।

রোববার ভোর ৫টার দিকে শহরের ট্রাফিক মোড়ে ছায়াবানী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু প্রামানিক বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চি চকপাড়া গ্রামের মফেজ উদ্দিনের ছেলে। তিনি তমালতলা বাজারে খুচরা মাছ ও সবজি ব্যবসা করতেন। আহত ছেলে রাব্বি নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মজনু প্রামানিক ছেলে রাব্বিকে সঙ্গে নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি দিয়ে নাটোরের দীঘাপতিয়া হয়ে নলডাঙ্গায় মাছ কিনতে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ভুটভুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভুটভুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গুরুতর আহত রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেঙে যাওয়া ভুটভুটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!