ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পূবাইলে চুরি যাওয়া কাভার্ডভ্যানের যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ২

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম

পূবাইলে চুরি যাওয়া কাভার্ডভ্যানের যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরের পূবাইলে চুরি যাওয়া একটি কাভার্ড ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় গাড়ি চুরিতে জড়িত দুই চোরকেও গ্রেপ্তার করা হয়।

রোববার ভোরে জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন শান্তিনগর এলাকায় সাকিনস্থ জাবেদ ফিলিং স্টেশনের পূর্ব পাশে সোহেল অটো মোবাইল থেকে কাভার্ড ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেরপুর জেলার শ্রীবর্দী থানার টাংগারপাড়া (মটকি বাড়ি) এলাকার মো. নাজুর ছেলে সোহেল (৩০) ও মো. শফিকুল ইসলাম সোহেল (৩৬)। তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সুলতান শাহ শাওনের একটি টাটা ৪০৭ মডেলের কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ন-১৪-৯৭৭৯) গাড়িটি গত ৬ সেপ্টেম্বর দুপুরে চুরি হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তারা গাড়িটি চুরি করেছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে জামালপুর সদর থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া গাড়ির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

ইএইচ

Link copied!