ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক সেমিনার

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:০২ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক সেমিনার

প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক সেবার কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

সেমিনারে উপস্থিত ছিলেন— জেলা কমিউনিটি ক্লিনিকের উপসচিব মো. নাসির উদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, আইটি বিশেষজ্ঞ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক একটি বৈপ্লবিক উদ্যোগ। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, সাধারণ চিকিৎসা প্রদান, টিকাদান কার্যক্রম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এর অবদান উল্লেখযোগ্য। তবে জনবল সংকট, চিকিৎসা সামগ্রীর ঘাটতি, সীমিত আইটি সেবা এবং পর্যাপ্ত অবকাঠামোগত সহায়তার অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।

উপসচিব মো. নাসির উদ্দীন বলেন, “সবার সহযোগিতা থাকলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।”

সেমিনার শেষে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিক আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠী সহজেই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের এ কার্যক্রম সফল করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিউনিটি ক্লিনিক শুধু চিকিৎসা নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ইনচার্জ, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!