ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুন্ডে দুই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকের মৃত্যু

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:৫৮ পিএম

সীতাকুন্ডে দুই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারগারহাট এলাকায় সোমবার সকালে মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীন (৪০) কাভারভ্যানের ধাক্কায় মারা গেছেন। 

তিনি বারৈয়ার ঢালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মীর হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ছোট দারগারহাট বাজারের দিকে যাওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি কাভারভ্যান মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাসুম জানান, “জয়নাল আবেদীন ছোট দারগারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তিনি ওয়ার্ড বিএনপির সদস্যপদেও দায়িত্ব পালন করছিলেন।”

উল্লেখ্য, এ অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে যানজট নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থার তৎপরতার প্রয়োজন বলেও স্থানীয়রা মনে করছেন।

ইএইচ

Link copied!