ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুন্ডে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, ট্রাক বিধ্বস্ত

নাছির উদ্দিন শিবলু, সীতাকুন্ড (চট্টগ্রাম)

নাছির উদ্দিন শিবলু, সীতাকুন্ড (চট্টগ্রাম)

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২৯ পিএম

সীতাকুন্ডে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, ট্রাক বিধ্বস্ত

চট্টগ্রামের সীতাকুন্ডে একটি সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাক ও পাম্পের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কদম রসুল এলাকার চট্টলা সিএনজি স্টেশনে এ বিস্ফোরণ ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, গাজীপুর ট-১১-০২১৫ নম্বরের একটি ট্রাক গ্যাস নেওয়ার জন্য পাম্পে প্রবেশ করে। এসময় গ্যাস ভরার চেষ্টা চলাকালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ট্রাকটি বিধ্বস্ত হয় এবং স্টেশনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার সময় গাড়িতে চালক ও সহকারী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

চট্টলা সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মো. জাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ডিউটি অফিসার এসআই জয়নব বেগম সাংবাদিকদের সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

ইএইচ

Link copied!