ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিসিক‍‍’র সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় নোটিশ টানিয়েছে দুদক

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:১৫ পিএম

সিসিক‍‍’র সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় নোটিশ টানিয়েছে দুদক

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান ও তার পরিবারের সদস্যরা বৈধ সম্পত্তি বহির্ভূত অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন বলে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাথমিক অনুসন্ধানে এ বিষয়ে নিশ্চিত হয়ে সম্পত্তির পূর্ণ বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেয়ার আদেশ দিয়েছে দুদক।

রোববার এ আদেশের কপি আনোয়ারুজ্জামানের সিলেট নগরীর পাঠানটুলার বাসার দরজায় টাঙিয়েছে দুদক।

দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এ নোটিশ টাঙান।

দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) এর ক্ষমতাবলে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও তার উপর নির্ভরশীলদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে জমা দেয়ার জন্য নোটিশে নির্দেশ দেয়া হয়েছে।

এর মধ্যে বিবরণী জমা না দিলে কিংবা মিথ্যা বিবরণী জমা দেয়া হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইএইচ

Link copied!