ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালথায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৩:৫৭ পিএম

সালথায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু 

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আমিরন বেগম তার নাতনিকে পাশের ফুলবাড়িয়া মাদ্রাসায় এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার তিনি পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুতি গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরন বেগম। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, খবর পেয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত আমিরনের লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!