সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫, ১২:১০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী গাড়ির চাপায় এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় মহাসড়কের ইলিয়াস পাম্প এলাকায় দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাত পথচারীর আনুমানিক বয়স (৫৫) বলে জানান ফায়ার স্টেশন উদ্ধারকারী দল।
কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বাইসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে চট্টগ্রামমুখী বাস সাইকেল আরোহীকে চাপা দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
ইএইচ