ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে মতবিনিময়

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৫, ০৭:১৪ পিএম

বাঞ্ছারামপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহাদুরপুর গ্রাম ঈদগাহ্ ময়দানে শুক্রবার সন্ধ্যায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মোরসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দীক পাভেল।

সভায় বক্তব্য রাখেন আবু বকর সিদ্দীক পাভেল। 

তিনি বলেন, “আজকের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে দূরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে অন্যায়-অবিচার ও অন্যায্য অর্থ উপার্জনের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা ভেঙে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন পাভেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুছা হায়দার, দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, বিশিষ্ট আইনজীবী কাজী শফিকুল ইসলাম সায়েম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদসহ দড়িকান্দি ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!