ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে পুলিশের উপর হামলা, আটক ৪

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৫, ০৪:৫৬ পিএম

সিলেটে পুলিশের উপর হামলা, আটক ৪

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় পারিবারিক সালিশ চলাকালে ভিডিও করা নিয়ে একপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এসময় থানাপুলিশের ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫-৬ জন পুলিশ সদস্য।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ওসি ও আরেকজন ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রাতেই ৮ জনকে আটক করা হয়েছে। তব যাচাই-বাছাই চলছে, যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের গ্রেফতার দেখানো হবে। 

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্র জানায়, সুরমাগেইট এলাকায় একটি পারিবারিক সালিশ বৈঠক চলাকালে একজনের ভিডিও করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় হামলাকারীরা। হামলায় শাহপরাণ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বেশ আহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪-৫ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে ওসি ও আরেক পুলিশ সদস্য ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

জেএইচআর

Link copied!