ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীর মমারিজপুর স্কুলের সুবর্ণজয়ন্তীতে মিলন মেলা

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

অক্টোবর ৪, ২০২৫, ০৫:৫৯ পিএম

ফেনীর মমারিজপুর স্কুলের সুবর্ণজয়ন্তীতে মিলন মেলা

ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, দাগনভূঞা মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।

অনুষ্ঠান শুরু হয় কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপনের মাধ্যমে। পরে বর্তমান ও সাবেক শিক্ষক এবং দাতা সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্কুল প্রাঙ্গণসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

এর আগে শুক্রবার বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধাকে সঠিকভাবে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে হবে।

তারা আরও বলেন, অনলাইনে আসক্ত না হয়ে মেধা অর্জনের মাধ্যমে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। কোয়ালিটি এডুকেশন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।

জেএইচআর

Link copied!