ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৩:৩৩ পিএম

সিলেটে ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

সিলেটে প্রথমবারের মতো শুরু হলো ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশ মেলা ২০২৫।

সোমবার সিলেট নগরীর সুবিদবাজারস্থ খানস প্যালেস কনভেনশন হলে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)।

বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা এবং ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশি-বিদেশি শতাধিক স্টল রয়েছে। মেলা ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। মেলার প্রবেশ টিকেট ২০ টাকা, এবং এটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

প্রধান অতিথি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) তার বক্তব্যে বলেন, "মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে এটি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি মহাপরিচয়ের সুযোগ। সিলেটে প্রথমবারের মতো এই মেলার আয়োজন নিঃসন্দেহে এই অঞ্চলকে অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এগিয়ে নিয়ে যাবে। মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তা একই প্লাটফর্মে এসে নিজেদের পণ্যের ও সেবার পরিচিতির সুযোগ পাচ্ছেন। এর ফলে ব্যবসার প্রসার নয়, পারস্পরিক সম্পর্ক ও প্রযুক্তি বিনিময়ও হচ্ছে। এই আয়োজন তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের রপ্তানি বাণিজ্যকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। মেলার মাধ্যমে অনেক নারী উদ্যোক্তাও বের হবে। সিলেট শহরকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তোলার সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে।"

ইএইচ

Link copied!