ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ০৫:৪৯ পিএম

বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কবরস্থান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু ইব্রাহিম বাঞ্ছারামপুর ভুইয়া বাড়ির আমান উল্লাহ ভুইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইব্রাহিম তার তিন বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় এবং ইব্রাহিম সাঁতার না জানায়, পানির গভীরে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে।

খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের একটি দল, টিম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরও শিশুটির কোনো সন্ধান না মেলায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চললেও ইব্রাহিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!