ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০২:৪৭ পিএম

তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজের পাশে ভটভটির ধাক্কায় দুজন নিহত হয়। 

তারা হলেন- অটোরিকশাচালক হাইফোত হোসেন (৩৫) ও শিশু যাত্রী জনি (১২)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গরুবোঝাই একটি ভটভটি বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক ও শিশু গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বৃহস্পতিবার ভোররাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কাশেম মোড়ে নষ্ট হয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে চালক নিহত হন। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আরিফ। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!