ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুই দিন পর ঢোলভাঙ্গা নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৪:৫২ পিএম

দুই দিন পর ঢোলভাঙ্গা নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইব্রাহিম ভূইয়া (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুর-শিবপুর টাওয়ারসংলগ্ন এলাকায় নদী থেকে তার লাশ ভেসে ওঠে।

নিহত ইব্রাহিম বাঞ্ছারামপুর ভুইয়া বাড়ির আমান উল্লাহ ভূইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি ইব্রাহিমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটায় জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কবরস্থান ঘাট এলাকায় তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নদীর স্রোতে তলিয়ে যায় ইব্রাহিম। টানা দুই দিন বাঞ্ছারামপুর ও চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান মিলেনি।

ইএইচ

Link copied!