ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ও ৯ অক্টোবর তারিখে সীমান্তবর্তী একাধিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানগুলো পরিচালনা করেছে নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি। অভিযানে ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি ও অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধারসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়। পরে তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন,“সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বিজিবি জানিয়েছে, সব অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।

ইএইচ

Link copied!