ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয় (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয় (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০৫:৩২ পিএম

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারোগোল্লা এলাকায় একই ওরনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৩টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন: সিনথিয়া (২০) ও তার স্বামী সাব্বির (২২)। সাব্বির হোসেন ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের পরিবারে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।”

জেএইচআর

Link copied!