ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৩:১১ পিএম

পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা।

রোববার সকাল ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজউদ্দিন খানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে ন্যায়—ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে। আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই—একটি কল্যাণময় রাষ্ট্র, যেখানে মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনির্মিত হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, কল্যাণময় রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী মনে করে, এই দেশে যদি ন্যায় ও ইনসাফ কায়েম করতে হয়, মানবিক বাংলাদেশ গড়তে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তবে অবশ্যই প্রচলিত নির্বাচন ব্যবস্থার বিপরীতে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন, ফ্যাসিস্ট সরকারের বিচার এবং জাতীয় পার্টিসহ তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মহাবুবুল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, উপজেলা আমীর সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খানজাহান আলী, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের আগে জেলা জামায়াতের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পড়ে শোনানো হয়।

ইএইচ

Link copied!