ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর বৃক্ষরোপণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ০৫:১১ পিএম

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষা পাওয়ার সম্ভাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার টাঙ্গাইল পৌর এলাকার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কোট মসজিদে তালগাছ রোপণ করেন তিনি।

টুকু বলেন, টাঙ্গাইলে স্কুল, কলেজ ও মসজিদ-মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির গাছ এ পর্যন্ত ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, তালগাছ হচ্ছে বজ্রপাত থেকে মানুষকে রক্ষা পাওয়ার একটি সম্ভাবনা। এছাড়াও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— মহান রাব্বুল আলামিন যদি জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে প্রায় ৩০ কোটি বৃক্ষরোপণ করা হবে।

তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ৮০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করেছি।

তিনি আরও বলেন, বিগত কয়েকদিনে বজ্রপাতে টাঙ্গাইলে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। সেই দিক বিবেচনা করেই টাঙ্গাইল সদরে প্রায় ৭ শত তালগাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।

এরপর আরও তালগাছের চারা সংগ্রহ করে স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসায় যেখানে যেখানে প্রয়োজন, সেখানে রোপণ করা হবে— যাতে করে টাঙ্গাইলের জনগণ বজ্রপাত থেকে রক্ষা পায়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তালগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে টাঙ্গাইলে অনেক তালগাছ ছিল, বর্তমানে সে তালগাছ লক্ষ্য করা যায় না। তালগাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে।

ইএইচ

Link copied!