ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা

মিরাজ আহমেদ মাগুরা

মিরাজ আহমেদ মাগুরা

অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৪২ পিএম

মাগুরায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- উপলক্ষে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় আলোচনা সভা ও বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে দুর্যোগজনিত ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

আলোচনা শেষে কালেক্টরেট চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উদ্ধারকর্মীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ ও আহতদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপ প্রদর্শন করা হয়।

উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মহড়া দেখে বলেন, এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

জেএইচআর

Link copied!