ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৩৮ পিএম

মানিকগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এলজিইডি বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. বিএম খোরশেদ আলম।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের টিম লিডার মহিদুর রহমান খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, প্রাণী সম্পদক কর্মকর্তা পার্বতী পাল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সদর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান এবং পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

কর্মশালায় ঘিওর উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও তার অবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আগামী দিনগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এডিবির অর্থায়নে কোন কোন সড়ক বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেন আয়োজকরা।

ইএইচ

Link copied!