ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে বিজিবির অভিযান: ফেন্সিডিল উদ্ধার ও ৬ বাংলাদেশি নাগরিক আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০৮:০২ পিএম

মহেশপুরে বিজিবির অভিযান: ফেন্সিডিল উদ্ধার ও ৬ বাংলাদেশি নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর রাত ১১টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী গ্রামে সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর গ্রামের পাশে সামসুলের মেহগনি বাগানে হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আরও ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে বিকেল ৫টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাঘাডাংগা গ্রাম সংলগ্ন সীমান্তে টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে দুই নারী ও এক শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া ১৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিপুলবাড়িয়া গ্রামের রশিদ ইসলামের আমবাগান সংলগ্ন এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুই পুরুষ নাগরিককে আটক করা হয়। একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে বাঘাডাংগা এলাকায় আরও এক নারীকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। আটককৃত সকলকে আইনানুগ প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!