ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাবে: ব্যারিস্টার রনভী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৫, ০৬:২০ পিএম

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাবে: ব্যারিস্টার রনভী

ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সকল শ্রেণীর পেশার মানুষের জন্য কাজ করবে। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে ৩১ দফা তৈরি করেছেন। এই ৩১ দফা বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাবে।

শুক্রবার বিকালে চরফ্যাশন পৌর এলাকায় বিভিন্ন দোকানে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রনভী আরও বলেন, বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবে। দেশের স্বার্থে এবং দলের স্বার্থে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট। তিনি আরও বলেন, আমি এলাকার মানুষের সঙ্গে আছি, এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে পরিণত করবো। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।

এর আগে তিনি পৌর ৪ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে তৈরি নতুন মসজিদে মুসল্লিদের সঙ্গে প্রথম জুমার নামায আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন।

ইএইচ

Link copied!