ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১২:১৪ পিএম

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

বিদায়ী মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটির দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মে মাসে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১৬৯৬ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলকে ঘিরে ২২১টি দুর্ঘটনায় ২৩১ জন নিহত ও ২১৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার বড় একটি অংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে ২৭টি ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মোট দুর্ঘটনার মধ্যে ঢাকা-মহাসড়কসহ জাতীয় মহাসড়কে ৪৪.৬৯ শতাংশ, আঞ্চলিক মহাসড়কে ৩০.৬৬ শতাংশ এবং ফিডার রোডে ১৮.১০ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে যাত্রী কল্যাণ সমিতি উল্লেখ করেছে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে যান চলাচল, সড়কের অবকাঠামোগত দুর্বলতা, এবং নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল অন্যতম।

এছাড়া মোটরসাইকেল, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান, বাস, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় বেশি সম্পৃক্ত ছিল বলেও প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক বাস নেটওয়ার্ক গঠন, চালকদের প্রশিক্ষণ বৃদ্ধি, ফিটনেস ব্যবস্থা আধুনিকায়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা না গেলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।

এএন

Link copied!