ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

জরাজীর্ণ ঘরে বসবাসকারী রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ১১:৫২ এএম

জরাজীর্ণ ঘরে বসবাসকারী রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্র গ্রামের অসহায় আব্দুর রহমানের পরিবার দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ বসতঘরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত তার পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এমপির সহায়তায় পরিবারটি এখন একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

শুক্রবার নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রহমানের পুনর্বাসনের জন্য ঢেউটিন, গৃহনির্মাণ সহায়তার নগদ অর্থের চেক এবং শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তাকে প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন আব্দুর রহমান। তার বসতঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই ছাউনির ফাঁক দিয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভেজা মেঝেতে রাত কাটানো ছিল পরিবারটির নিত্যদিনের বাস্তবতা। নিরাপদ আবাসনের অভাবে তারা প্রতিনিয়ত অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছিলেন।

মানবিক এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এএন

Link copied!