ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুন্ডে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৩:১১ পিএম

সীতাকুন্ডে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি

চট্টগ্রামের সীতাকুন্ডে দৈনিক জনকণ্ঠ ও দৈনিক আজাদী পত্রিকার প্রতিনিধি লিটন চৌধুরীর ওপর সন্ত্রাসীরা বর্বর হামলা চালিয়েছে। 

শনিবার রাত ৯টার দিকে পৌরসদর কলেজ রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীপূজার অনুষ্ঠানে যাওয়ার পথে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল লিটন চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে একই দিনে গাছ লুটের একটি ঘটনা নিয়ে প্রতিবেদন করায় দৈনিক আমার সংবাদ পত্রিকার সীতাকুন্ড প্রতিনিধি নাছির উদ্দিন শিবলুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে মোরশেদ উদ্দিন তুষার ও মাঈন উদ্দিনসহ একদল সন্ত্রাসী।

এ দুই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সীতাকুন্ডের কর্মরত সাংবাদিকরা এই হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় আমরা অবগত আছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!