ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটে নদী থেকে বালু উত্তোলন, ৪টি নৌকাসহ আটক ১

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৩:৪২ পিএম

সিলেটে নদী থেকে বালু উত্তোলন, ৪টি নৌকাসহ আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪টি বারকি নৌকাসহ ১ জনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয়।

জানা যায়, ধলাই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে ধলাই ব্রীজ। নদী, পরিবেশ ও ব্রীজ রক্ষায় পুলিশ বারবার অভিযান চালাচ্ছে লুটেরাদের ধরতে। প্রায়ই রাতের বেলাতেও নদীর পাশে পুলিশ ও আনসার সদস্যদের নজরদারি করতে দেখা যায়। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না এই চক্রকে।

সোমবার নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪টি বারকি নৌকা জব্দ এবং একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সিরাজী (৪৫)। তিনি কোম্পানীগঞ্জ গ্রামের আচদর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

ইএইচ

Link copied!