ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কালের কণ্ঠের কোটালীপাড়া প্রতিনিধি গ্রেপ্তার

সামিউল আলিম, গোপালগঞ্জ

সামিউল আলিম, গোপালগঞ্জ

অক্টোবর ২১, ২০২৫, ০৬:৫৪ পিএম

কালের কণ্ঠের কোটালীপাড়া প্রতিনিধি গ্রেপ্তার

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিজানুর রহমান বুলু এনটিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিরও দায়িত্ব পালন করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন খান (দীপ্ত) জানিয়েছেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় ১৫৫ জনের নাম এবং এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!