ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাজারহাটে তিস্তার দুর্গম চরে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০৭:১৫ পিএম

রাজারহাটে তিস্তার দুর্গম চরে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের পঁচিশজন অসহায় দরিদ্র মহিলার অংশগ্রহণে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম মৌজায় তিস্তা নদীর মধ্যচরে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের রাজারহাট শাখা ব্যবস্থাপক জাহেদুল হক, রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসাদুজ্জামান, প্রশিক্ষক শ্রীমতি কল্পনা রানী, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!